11916 - وَعَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ: " «لَقَلْبُ ابْنِ آدَمَ أَسْرَعُ تَقَلُّبًا مِنَ الْقِدْرِ إِذَا اسْتَجْمَعَتْ غَلْيًا» ".

رَوَاهُ الطَّبَرَانِيُّ بِأَسَانِيدَ، وَرِجَالُ أَحَدِهَا ثِقَاتٌ.
মিকদাদ ইবনুল আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: “নিশ্চয়ই আদম সন্তানের অন্তর সেই ডেকচির চেয়েও দ্রুত পরিবর্তনশীল, যখন সেটি পূর্ণভাবে টগবগ করে ফুটতে থাকে।”

মাজমাউয-যাওয়াইদ (11916)