11708 - وَعَنْ عَلْقَمَةَ قَالَ: «كُنْتُ رَجُلًا قَدْ أَعْطَانِي اللَّهُ حُسْنَ الصَّوْتِ [بِالْقُرْآنِ]، وَكَانَ ابْنُ مَسْعُودٍ يُرْسِلُ إِلَيَّ فَأَقْرَأُ عَلَيْهِ الْقُرْآنَ، فَكُنْتُ إِذَا فَرَغْتُ مِنْ قِرَاءَتِي قَالَ: زِدْنَا مِنْ هَذَا فِدَاكَ أَبِي وَأُمِّي، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ: " حُسْنُ الصَّوْتِ زِينَةٌ لِلْقُرْآنِ».
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ سَعِيدُ بْنُ أَبِي زُرْبَى وَهُوَ ضَعِيفٌ.
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ سَعِيدُ بْنُ أَبِي زُرْبَى وَهُوَ ضَعِيفٌ.
আলক্বামাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন একজন লোক ছিলাম যাকে আল্লাহ (কুরআন পাঠের ক্ষেত্রে) সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন। আর ইবনু মাসউদ (রাঃ) আমার নিকট লোক পাঠাতেন, ফলে আমি তাঁর নিকট কুরআন তিলাওয়াত করতাম। আমি যখন আমার তিলাওয়াত শেষ করতাম, তখন তিনি বলতেন: তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক! আমাদেরকে আরো শোনাও। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: "মধুর কণ্ঠস্বর কুরআনের সৌন্দর্য।"
মাজমাউয-যাওয়াইদ (11708)