11505 - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أُنْزِلَ الْقُرْآنُ فِي لَيْلَةِ الْقَدْرِ فِي شَهْرِ رَمَضَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا جُمْلَةً وَاحِدَةً، ثُمَّ أُنْزِلَ نُجُومًا.

رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ وَالْكَبِيرِ، وَفِيهِ عِمْرَانُ الْقَطَّانُ، وَثَّقَهُ ابْنُ حِبَّانَ وَغَيْرُهُ وَفِيهِ ضَعْفٌ، وَبَقِيَّةُ رِجَالِهِ ثِقَاتٌ.
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আল-কুরআন রমযান মাসের লায়লাতুল ক্বদরে (শবে কদরে) দুনিয়ার (নিকটবর্তী) আসমানে একবারে (একসঙ্গে) অবতীর্ণ করা হয়েছিল। অতঃপর তা ধীরে ধীরে (কিস্তি কিস্তি করে) নাযিল হয়।

মাজমাউয-যাওয়াইদ (11505)