13490 - عن البراء قال: أول من قدم علينا من أصحاب النبي صلى الله عليه وسلم مصعب بن عمير وابن أم مكتوم، فجعلا يقرئاننا القرآن، ثم جاء عمار وبلال وسعد، ثم جاء عمر بن الخطاب في عشرين، ثم جاء النبي صلى الله عليه وسلم، فما رأيت أهل المدينة فرحوا بشيء فرحهم به، حتى رأيت الولائد والصبيان يقولون: هذا رسول الله قد جاء، فما جاء حتى قرأت: {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} في سور مثلها.



صحيح: رواه البخاري في التفسير (4941) عن عبدان، قال: أخبرني أبي، عن شعبة، عن أبي إسحاق، عن البراء، قال: فذكره.
বারা' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণের মধ্যে সর্বপ্রথম আমাদের কাছে আসেন মুসআব ইবনু উমায়র এবং ইবনু উম্মে মাকতুম। তাঁরা দুজনই আমাদের কুরআন শিক্ষা দিতে লাগলেন। এরপর এলেন আম্মার, বিলাল এবং সা‘দ। এরপর বিশজন লোকের সাথে এলেন উমর ইবনুল খাত্তাব। এরপর নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এলেন। মদীনাবাসীদেরকে আমি এমন আর কোনো কিছুতে আনন্দ করতে দেখিনি, যা তাঁকে পেয়ে তারা করেছিল। এমনকি আমি কুমারী বালিকা ও শিশুদেরকেও বলতে দেখেছি, ‘ঐ তো আল্লাহর রাসূল এসে গেছেন।’ তিনি আসার আগেই আমি সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা এবং এর মতো সূরাগুলো পড়ে নিয়েছিলাম।

আল-জামি` আল-কামিল (13490)