أما منافاتها للواقع، فإنها لا تزال تُطْبَع وتنشر مرات بعد وفاته، وقد أنكر أهله وألصَقُ الناس به نسبتها إليه حينما سُئِلُوا عن ذلك.
وأما منافاتها للشريعة الإسلامية، فلِما اشتملت عليه من الأمور التالية:
أولًا: الإخبار فيها عن تحديد عدد من مات من هذه الأمة على غير الإسلام من الجمعة إلى الجمعة، وهذا من أمور الغيب، التي لا يعلمها البشر، إنما يعلمها الله، ومن يظهره عليها من رسله في حياتهم، وقد انقطعت الرسالة من البشر بوفاة النبي صلى الله عليه وسلم، قال الله -تعالى-: {قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ} [النمل: 65]، وقال: {عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا (26) إِلَّا مَنِ ارْتَضَى مِنْ رَسُولٍ فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا} [الجن: 26 - 27]، وقال: {مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ} [الأحزاب: 40]
ثانيًا: إخباره عن النبي صلى الله عليه وسلم أنه قال له: "أنا خجلان من أفعال الناس القبيحة، ولم أقدر أن أقابل ربي والملائكة"؛ فإنه من الزور والأخبار المنكرة؛ لأن النبي صلى الله عليه وسلم لا يعلم أحوال أمته بعد وفاته، بل لا يعلم منها أيام حياته في الدنيا إلا ما رآه بنفسه، أو أخبره به من اطلع عليه من الناس، أو أظهره اللَّه عليه؛ فعن ابن عباس رضي الله عنهما قال: خطب النبي صلى الله عليه وسلم، فقال: "إنكم مَحْشُورُونَ إلى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104] ".
إلى أن قال: "ألا إنه يجاء برجال من أمَّتى فيؤخذ بهم ذات الشمال؛
فَأقُولُ: يا رَبِّ، أصْحَابِي (1). فيقالُ: لَا تَدْرِي مَا أحْدَثُوا بَعْدَك. فأقولُ كمَا قال
العَبْدُ الصالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ--------------------------------------------
(1) أطلق عليهم وصف (الأصحاب) باعتبار ماكان قبل الردة، ولا شك أن الردة سلبتهم هذا الوصف الشريف.

বাস্তবতার সাথে এর অসংগতির দিকটি হলো, এটি তাঁর মৃত্যুর পরেও বারবার মুদ্রিত ও প্রকাশিত হয়ে চলেছে, অথচ যখন তাঁর পরিবার এবং তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তাঁরা এটি তাঁর সাথে সম্পৃক্ত করার বিষয়টি অস্বীকার করেছেন।
আর ইসলামি শরিয়তের সাথে এর বৈপরীত্যের কারণ হলো এতে নিম্নোক্ত বিষয়গুলোর অন্তর্ভুক্তি:
প্রথমত: এতে এক জুমুআ থেকে অন্য জুমুআ পর্যন্ত এই উম্মতের কতজন লোক ইসলাম ব্যতীত মৃত্যুবরণ করেছে, তার একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে সংবাদ দেওয়া হয়েছে। এটি অদৃশ্যের (গায়েব) বিষয়াবলির অন্তর্ভুক্ত, যা কোনো মানুষ জানে না; বরং কেবল আল্লাহই তা জানেন এবং তাঁর রাসুলগণের মধ্য থেকে তিনি যাঁদের প্রতি তাঁদের জীবদ্দশায় তা প্রকাশ করেন। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে মানবজাতি থেকে রিসালাতের ধারা বিচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন: "বলুন, আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কেউ অদৃশ্যের খবর জানে না।" [সূরা আন-নামল: ৬৫], এবং তিনি আরও বলেছেন: "তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। তবে তাঁর মনোনীত রাসুল ব্যতীত; সেক্ষেত্রে তিনি তাঁর সম্মুখ ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন।" [সূরা আল-জিন: ২৬-২৭], এবং তিনি আরও বলেছেন: "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবি।" [সূরা আল-আহজাব: ৪০]
দ্বিতীয়ত: এতে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, তিনি নাকি বলেছেন: "আমি মানুষের কদর্য কর্মের কারণে লজ্জিত এবং আমি আমার রব ও ফেরেশতাদের সামনে উপস্থিত হতে পারছি না।" এটি নিঃসন্দেহে মিথ্যা এবং বানোয়াট কথা; কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইন্তেকালের পর তাঁর উম্মতের অবস্থা সম্পর্কে অবগত নন। এমনকি দুনিয়াবি জীবনেও তিনি উম্মতের অবস্থা সম্পর্কে ততটুকুই জানতেন যা তিনি স্বচক্ষে দেখেছেন অথবা যে বিষয়ে তাঁকে অবগত করা হয়েছে অথবা আল্লাহ তাঁর কাছে প্রকাশ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ প্রদানকালে বলেন: "নিশ্চয়ই তোমাদের আল্লাহর নিকট নগ্নপদ, উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। এরপর তিনি পাঠ করলেন: 'যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই পুনরায় তা সৃষ্টি করব। এটি আমার কৃত ওয়াদা, আমি অবশ্যই তা পূর্ণ করব'।" [সূরা আল-আম্বিয়া: ১০৪]।
অতঃপর তিনি বলেন: "সাবধান! কিয়ামতের দিন আমার উম্মতের কিছু লোককে আনা হবে এবং তাদের বাম দিকে (জাহান্নামের দিকে) নিয়ে যাওয়া হবে।
তখন আমি বলব: হে আমার রব! এরা তো আমার সঙ্গী (১)। তখন বলা হবে: আপনি জানেন না আপনার পর তারা দ্বীনের মধ্যে কী নতুন বিষয়ের উদ্ভব ঘটিয়েছিল। তখন আমি তেমনই বলব যেমন সেই
সৎকর্মশীল বান্দা বলেছিলেন: "যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম, অতঃপর যখন আপনি আমাকে তুলে নিলেন, তখন আপনিই ছিলেন তাদের ওপর পর্যবেক্ষক..."--------------------------------------------
(১) তাদের ওপর 'সাথী' বা 'সাহাবি' শব্দটি তাদের ধর্মত্যাগের (মুরতাদ হওয়ার) পূর্বের অবস্থার বিবেচনায় প্রয়োগ করা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে, ধর্মত্যাগ তাদের থেকে এই সম্মানজনক গুণটি কেড়ে নিয়েছে।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 58)