630 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَرَفَةَ، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَكَمِ قَالَ سَمِعْتُ يَزِيدَ بْنِ هَارُونَ يَقُولُ: «مَنْ طَلَبَ الرِّئَاسَةَ فِي غَيْرِ أَوَانِهِ، حَرَّمَهُ اللَّهُ تَعَالَى فِي أَوَانِهِ»
৬৩০ - ইবরাহীম ইবন আরাফাহ আমাদের কাছে বর্ণনা করেছেন, মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবনুল হাকাম আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ইয়াযীদ ইবন হারুনকে বলতে শুনেছি: "যে ব্যক্তি অসময়ে নেতৃত্ব অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে যথাসময়ে তা থেকে বঞ্চিত করেন।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: ٢٠١)