وَإِذَا كَانَ غَيْرَ مَشْرُوعٍ وَلَا مَأْمُورٍ بِهِ فَالتَّطَهُّرُ أَوْ الْإِنْصَاتُ لَهُ وَاسْتِفْتَاحُ بَابِ الرَّحْمَةِ هُوَ مِنْ جِنْسِ عَادَةِ الرُّهْبَانِ لَيْسَ مِنْ عِبَادَةِ أَهْلِ الْإِسْلَامِ وَالْإِيمَانِ وَلَا عِبَادَةِ أَهْلِ الْقُرْآنِ وَلَا مِنْ أَهْلِ السُّنَّةِ وَالْإِحْسَانِ. وَالْحَمْدُ لِلَّهِ وَحْدَهُ.
আর যখন তা শরীয়তসম্মত নয় এবং এর দ্বারা আদিষ্টও নয়, তখন পবিত্রতা অর্জন করা, অথবা এর প্রতি মনোযোগ সহকারে শ্রবণ করা এবং রহমতের দরজা উন্মোচনের কামনা করা— তা হলো সংসারবিরাগী সন্ন্যাসীদের প্রথার অন্তর্ভুক্ত; তা ইসলাম ও ঈমানের অনুসারীগণের ইবাদতের অন্তর্ভুক্ত নয়, আর না কুরআনের অনুসারীগণের ইবাদতের অন্তর্ভুক্ত, আর না সুন্নাহ ও ইহসানের অনুসারীগণের অন্তর্ভুক্ত। আর সকল প্রশংসা কেবল আল্লাহর জন্য।
(খণ্ড: 11) (পৃষ্ঠা: 602)