وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ»(1)، فاختار النبي صلى الله عليه وسلم هذا الدعاء في ظلمة الليل، التي هي مظنة الاضطراب لذهاب الضوء، والمؤمن عند الاختلاف يرى الأمور مضطربة، ولا غنى له عن هداية الحق له للحق المختلف فيه.
اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل، فاطر السماوات والأرض، عالم الغيب والشهادة، أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون، اهدنا لما اختُلف فيه من الحق بإذنك، إنك تهدي من تشاء إلى صراط مستقيم.--------------------------------------------
(1) أخرجه مسلم، رقم الحديث: (770).
এবং ইসরাফীল, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতভেদ করত। আপনার অনুমতিক্রমে আমাকে সেই সত্যের পথে পরিচালিত করুন যে বিষয়ে মতভেদ তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল পথের দিকে পরিচালিত করেন।(১) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতের অন্ধকারে এই দুআটি বেছে নিয়েছিলেন, যা আলো চলে যাওয়ার কারণে অস্থিরতার সম্ভাব্য সময়; আর মুমিন ব্যক্তি মতভেদের সময় বিষয়গুলোকে অস্থির হিসেবে দেখতে পায়, তাই মতভেদপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সত্য প্রাপ্তিতে পরম সত্যের (আল্লাহর) হিদায়াতের কোনো বিকল্প তার নেই।
হে আল্লাহ, জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীলের প্রতিপালক, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতভেদ করত। আপনার অনুমতিক্রমে আমাদের সেই সত্যের পথে পরিচালিত করুন যে বিষয়ে মতভেদ তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল পথের দিকে পরিচালিত করেন।--------------------------------------------
(১) এটি মুসলিম বর্ণনা করেছেন, হাদীস নং: (৭৭০)।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 145)