وليس هذا خاصًّا بنبي الله إبراهيم عليه السلام، بل معه محمد بن عبد الله صلى الله عليه وسلم خاتم الأنبياء وإمام المرسلين، الذي مجد ربه بالتوحيد ونصرة الدين وإعلاء كلمته، فجزاه الله من جنس عمله فرفع ذكره في العالمين، قال تَعَالَى: {وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ} [الشرح: 4]، فجعل ذكر رسوله صلى الله عليه وسلم مقرونًا بذكره في الشهادة، قال مجاهد: لا أذكر إلا ذكرت معي: أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا رسول الله(1).
وقال قتادة رحمه الله: رفع الله ذكره في الدنيا والآخرة، فليس خطيب ولا متشهد ولا صاحب صلاة إلا ينادي بها: أشهد أن لا إله إلا الله، وأن محمدًا رسول الله(2).
ورفع ذكره في الصلاة بالدعاء له بالثناء والبركة؛ فعن كعب بن عجرة رضي الله عنه، قال: «سألنا رسول الله صلى الله عليه وسلم فقلنا: يا رسول الله، كيف الصلاة عليكم أهل البيت، فإن الله قد علمنا كيف نسلم عليكم؟ قال: قُولُوا: اللهمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللهمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ»(3).
ورفع ذكره في كل عبادة؛ إذ كل عبادة لا تصح إلا بالإخلاص والمتابعة للرسول صلى الله عليه وسلم، ومن المعلوم أن فاعل العبادة يستحضر أنه متبع فيها--------------------------------------------
(1) تفسير الطبري (24/ 494).
(2) المرجع السابق.
(3) سبق تخريجه.

এটি কেবল আল্লাহর নবী ইবরাহীম আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট নয়, বরং তাঁর সাথে রয়েছেন শেষ নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাওহীদ, দ্বীনের সাহায্য ও আল্লাহর বাণীকে সমুন্নত করার মাধ্যমে তাঁর প্রতিপালকের মহিমা ঘোষণা করেছেন। ফলে আল্লাহ তাঁকে তাঁর কর্মের অনুরূপ প্রতিদান দিয়েছেন এবং বিশ্ববাসীর কাছে তাঁর আলোচনা ও মর্যাদাকে সমুন্নত করেছেন। মহান আল্লাহ বলেছেন: {আর আমি আপনার জন্য আপনার স্মরণকে উচ্চ করেছি} [আশ-শারহ: ৪]। তিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে শাহাদাত পাঠের সময় স্বীয় স্মরণের সাথে যুক্ত করেছেন। মুজাহিদ বলেন: (আল্লাহ তাআলা বলেছেন) আমি যখনই স্মরণীয় হই, তখন আমার সাথে আপনিও স্মরণীয় হন: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল(১)।
কাতাদাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন: আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁর স্মরণকে উচ্চ করেছেন। ফলে এমন কোনো খতিব, তাশাহহুদ পাঠকারী বা সালাত আদায়কারী নেই যে এই ঘোষণা দেয় না: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল(২)।
আর সালাতের মধ্যে তাঁর জন্য প্রশংসা ও বরকতের দুআর মাধ্যমে তাঁর স্মরণকে উচ্চ করা হয়েছে। কাব ইবন উজরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: «আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এবং বললাম: হে আল্লাহর রাসূল, আপনাদের ওপর অর্থাৎ আহলে বাইতের ওপর আমরা কীভাবে সালাত (দরুদ) পাঠ করব? কারণ আল্লাহ তো আমাদের শিখিয়ে দিয়েছেন কীভাবে আপনাদের সালাম দিতে হয়। তিনি বললেন: তোমরা বলো: হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের ওপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের ওপর বরকত দান করুন, যেমন আপনি বরকত দান করেছেন ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের ওপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত»(৩)।
আর প্রতিটি ইবাদতেই তাঁর স্মরণকে উচ্চ করা হয়েছে; যেহেতু ইখলাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া কোনো ইবাদতই সহীহ হয় না। আর এটা জানা কথা যে, ইবাদতকারী ব্যক্তি ইবাদতের সময় মনে মনে এ কথা উপস্থিত করে যে সে তাঁরই অনুসরণ করছে।--------------------------------------------
(১) তাফসীরে তাবারী (২৪/ ৪৯৪)।
(২) পূর্বোক্ত উৎস।
(৩) এর তাখরীজ পূর্বে অতিক্রান্ত হয়েছে।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 363)