قتل عُثْمَان فَإِن الْحُسَيْن لم يعظم إِنْكَار الْأمة لقَتله كَمَا عظم إنكارهم لقتل عُثْمَان وَلَا انتصر لَهُ جيوش كالجيوش الَّذين انتصروا لعُثْمَان وَلَا انتقم أعوانه من أعدائه كَمَا انتقم أعوان عُثْمَان من أعدائه وَلَا حصل بقتْله من الْفِتْنَة وَالشَّر وَالْفساد مَا حصل بقتل عُثْمَان
উসমানের হত্যাকাণ্ড; কারণ উসমানের হত্যাকাণ্ডের ঘটনায় উম্মাহর পক্ষ থেকে যে পর্যায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছিল, হুসাইনের হত্যাকাণ্ডের ঘটনায় উম্মাহর পক্ষ থেকে তেমনটি ঘটেনি। তাঁর (হুসাইনের) পক্ষে তেমন কোনো সেনাবাহিনীও এগিয়ে আসেনি যেমনটি উসমানের পক্ষে এসেছিল। তাঁর সাহায্যকারীরা তাঁর শত্রুদের থেকে সেভাবে প্রতিশোধ গ্রহণ করেনি যেভাবে উসমানের সাহায্যকারীরা নিয়েছিল। আর হুসাইনের হত্যাকাণ্ডের ফলে তেমন কোনো ফিতনা, অনিষ্ট ও বিপর্যয় সৃষ্টি হয়নি যেমনটি উসমানের হত্যাকাণ্ডের ফলে হয়েছিল।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 228)