فَكل ذَلِك مِمَّا وَردت بِهِ الْأَخْبَار وَشهِدت بِهِ الْآثَار فَمن اعْتقد جَمِيع ذَلِك موقناً بِهِ كَانَ من أهل الْحق وعصابة السّنة وفارَقَ رَهْطَ الضلال وحِزْبَ الْبِدْعَة
فنسأل الله كَمَال الْيَقِين وَحسن الثَّبَات فِي الدّين لنا ولكافة الْمُسلمين برحمته إِنَّه أرْحم الرَّاحِمِينَ وَصلى الله على سيدنَا مُحَمَّد وعَلى كل عبد مصطفى
এই সবই এমন বিষয় যা বিভিন্ন বর্ণনায় এসেছে এবং আছারসমূহ যার সাক্ষ্য প্রদান করেছে। সুতরাং যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করল, সে সত্যপন্থী এবং সুন্নাহর জামাআতের অন্তর্ভুক্ত হলো এবং সে বিভ্রান্ত গোষ্ঠী ও বিদআতি দল থেকে পৃথক হয়ে গেল।
অতএব আমরা আল্লাহর কাছে তাঁর রহমতে আমাদের জন্য এবং সকল মুসলিমের জন্য পূর্ণাঙ্গ ইয়াকিন ও দ্বীনের ওপর উত্তম অবিচলতা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আর আল্লাহ আমাদের নেতা মুহাম্মাদ এবং প্রত্যেক মনোনীত বান্দার ওপর রহমত বর্ষণ করুন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 71)