وقد تقدم عدد من العلماء الكونيين بنظريات تشرح لغز الكون المتمدد منهم الدكتور هابل رائد الباحثين في السدم فقد لاحظ أن هناك نزعة واحدة تسود هذه المجموعات النجمية الواسعة الشاسعة البعد، وهي أنها أميل إلى الإدبار منها إلى الإقبال كما لاحظ أن سرعة الإدبار تزيد بازدياد أبعاد هذه الجزر الكونية1--------------------------------------------
1 روح الدين الإسلامي.
বেশ কয়েকজন মহাকাশবিজ্ঞানী সম্প্রসারণশীল মহাবিশ্বের রহস্য ব্যাখ্যা করে বিভিন্ন তত্ত্ব পেশ করেছেন, যাদের মধ্যে নীহারিকা গবেষকদের পথিকৃৎ ডক্টর হাবল অন্যতম। তিনি লক্ষ্য করেছেন যে, সুদূরপ্রসারী ও অতি বিস্তৃত এই নক্ষত্রপুঞ্জগুলোর মধ্যে একটি বিশেষ প্রবণতা বিদ্যমান; আর তা হলো, এগুলো সম্মুখপানে অগ্রসর হওয়ার পরিবর্তে বরং পশ্চাৎপসরণ করতেই অধিক আগ্রহী। তিনি আরও লক্ষ্য করেছেন যে, এই মহাজাগতিক দ্বীপগুলোর দূরত্ব বৃদ্ধির সাথে সাথে তাদের পশ্চাৎপসরণের গতিও বৃদ্ধি পায়।১--------------------------------------------
১ রুহুদ দ্বীনিল ইসলামী।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 180)