التسليم المطلق لطريقة الشيخ المقتدى به
الأول: التسليم المطلق لطريقة الشيخ المقتدى به، وهذا التسليم المطلق ليس تسليماً شرعياً، فإنه لا يجوز التسليم بطريقة شخص بعينه من أهل الإسلام وكأنها هي الطريقة المحققة الفاضلة شرعاً، وقد شاع هذا التسليم في عوام الصوفية، فمن كان منهم مقتدياً بشيخ ما من الشيوخ فإنه يجعل طريقته هي الطريقة الفاضلة، ولربما جعلها هي الطريقة الموصلة للحقيقة، وأن غيرها قد لا يكون كذلك.

অনুকরণীয় শায়খের পদ্ধতির প্রতি শর্তহীন আত্মসমর্পণ
প্রথমত: অনুকরণীয় শায়খের পদ্ধতির প্রতি শর্তহীন আত্মসমর্পণ; আর এই শর্তহীন আত্মসমর্পণ কোনো শরীয়তসম্মত আত্মসমর্পণ নয়। কেননা, মুসলিমদের মধ্যকার নির্দিষ্ট কোনো ব্যক্তির পদ্ধতিকে এমনভাবে গ্রহণ করা বৈধ নয়, যেন সেটিই শরীয়ত অনুযায়ী একমাত্র সুনিশ্চিত ও শ্রেষ্ঠ পথ। সুফিদের সাধারণ স্তরের লোকদের মাঝে এই ধরনের আত্মসমর্পণের প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফলে তাদের মধ্যে যে ব্যক্তি নির্দিষ্ট কোনো একজন শায়খের অনুসরণ করে, সে তাঁর পদ্ধতিকেই শ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে গণ্য করে। এমনকি সম্ভবত সে একেই হাকীকত বা পরম সত্যে পৌঁছানোর একমাত্র পথ মনে করে এবং বিশ্বাস করে যে অন্য কোনো পথ এমন নয়।

(খণ্ড: 8) (পৃষ্ঠা: 11)