‌‌الحديث الموقوف
الحديث الموقوف هو: كل حديث أضيف إلى صاحب من أصحاب رسول الله، من قول أو فعل أو تقرير أو صفة خَلقية أو صفة خُلقية.
مثال ذلك: قول عبد الرحمن بن عوف: ما سبق أبو بكر القوم بكثير صلاة ولا صيام، ولكن سبقهم بشيء وقر في قلبه.
فهذا حديث موقوف على صحابي.
مثال آخر: أن علي بن أبي طالب عندما حرق الخوارج بالنار قيل له: إن ابن عباس يقول: لو كنت مكانه لقتلتهم بالسيف، فإنه لا يحرق بالنار إلا الله جلا في علاه، فقال: هذا الغواص! فهذا حديث موقوف على علي بن أبي طالب رضي الله عنه وأرضاه.
মাওকুফ হাদিস
মাওকুফ হাদিস হলো: এমন প্রতিটি হাদিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে—চাই তা কথা, কাজ, মৌন সমর্থন, শারীরিক বৈশিষ্ট্য কিংবা চারিত্রিক গুণাবলি সম্পর্কিত হোক।
এর উদাহরণ: আবদুর রহমান ইবনে আউফের উক্তি: আবু বকর অধিক সালাত কিংবা অধিক সিয়াম পালনের মাধ্যমে লোকজনের ওপর শ্রেষ্ঠত্ব পাননি, বরং তিনি তাদের ওপর শ্রেষ্ঠত্ব পেয়েছেন এমন এক জিনিসের মাধ্যমে যা তাঁর অন্তরে বদ্ধমূল ছিল।
এটি একজন সাহাবীর ওপর মাওকুফ হাদিস।
অন্য একটি উদাহরণ: আলী ইবনে আবি তালিব যখন খাওয়ারিজদের আগুন দিয়ে পুড়িয়েছিলেন, তখন তাঁকে বলা হলো: ইবনে আব্বাস বলছেন, ‘আমি যদি তাঁর স্থানে থাকতাম তবে তাদের তলোয়ার দিয়ে হত্যা করতাম, কেননা সুউচ্চ মহিয়ান আল্লাহ ছাড়া আর কেউ আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেয় না।’ তখন তিনি বললেন: ‘সে তো অত্যন্ত সূক্ষ্মদর্শী!’ এটি আলী ইবনে আবি তালিব (আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হোন এবং তাঁকে সন্তুষ্ট করুন)-এর ওপর মাওকুফ হাদিস।

(খণ্ড: 6) (পৃষ্ঠা: 5)