{وَأُخَرُ مُتَشَابِهَاتٌ}: أي تحتمل دلالتها موافقة المحكم، وقد تحتمل شيئاً أخر، من حيث اللفظ والتركيب، لا من حيث المراد.
{فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ} أي ضلال وخروج عن الحق إلى الباطل.
{فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ}: أي: إنما يأخذون منه بالمتشابه الذي يمكنهم أن يحرفوه إلى مقاصدهم الفاسدة، فأما المحكم فلا نصيب لهم فيه، لأنه دامغ لهم وحجة عليهم.
{ابْتِغَاءَ الْفِتْنَةِ}: أي الإضلال لأتباعهم.
{وَابْتِغَاءَ تَأْوِيلِهِ}: أي تحريفه على ما يريدون (1).
* قال عبد الرحمن بن مهدي وغيره: «أهل العلم يكتبون ما لهم وما عليهم، وأهل الأهواء لا يكتبون إلا ما لهم» (2).--------------------------------------------
(1) تفسير القرآن العظيم للحافظ ابن كثير عند تفسير الآية (بتصرف).
(2) اقتضاء الصراط المستقيم لمخالفة أصحاب الجحيم لشيخ الإسلام ابن تيمية (ص7، 8).
{আর অন্যগুলো অস্পষ্ট বা রূপক}: অর্থাৎ শব্দপ্রয়োগ ও বাক্যগঠনের দিক থেকে যার অর্থ সুস্পষ্ট আয়াতের অনুকূল হওয়ার অবকাশ রাখে, আবার অন্য কিছুরও অবকাশ রাখে; তবে তা মূল উদ্দেশের দিক থেকে নয়।
{অতঃপর যাদের অন্তরে বক্রতা রয়েছে}: অর্থাৎ সত্য বিচ্যুত হয়ে মিথ্যার দিকে ধাবিত হওয়া ও পথভ্রষ্টতা।
{তারা তার মধ্য থেকে অস্পষ্ট বিষয়গুলোর অনুসরণ করে}: অর্থাৎ: তারা কেবল সে সকল অস্পষ্ট আয়াতগুলোই গ্রহণ করে যেগুলোকে তারা নিজেদের অসৎ উদ্দেশ্যে বিকৃত করতে সক্ষম হয়; পক্ষান্তরে সুস্পষ্ট আয়াতের ক্ষেত্রে তাদের কোনো সুযোগ নেই, কেননা তা তাদের অসারতা প্রমাণ করে এবং তাদের বিরুদ্ধে দলিল হিসেবে দণ্ডায়মান হয়।
{ফিতনা সৃষ্টির কামনায়}: অর্থাৎ তাদের অনুসারীদের পথভ্রষ্ট করার উদ্দেশ্যে।
{এবং তার মনগড়া ব্যাখ্যার কামনায়}: অর্থাৎ নিজেদের ইচ্ছা অনুযায়ী তা বিকৃত করার লক্ষ্যে (১)।
* আব্দুর রহমান ইবনে মাহদী ও অন্যান্যগণ বলেছেন: «জ্ঞানী সম্প্রদায় তাদের স্বপক্ষের এবং বিপক্ষের উভয় বিষয়ই লিপিবদ্ধ করেন, আর প্রবৃত্তিপূজারীরা কেবল তাই লিপিবদ্ধ করে যা কেবল তাদের পক্ষেই যায়» (২)।--------------------------------------------
(১) হাফেজ ইবনে কাসীরের তাফসীরুল কুরআনিল আজীম, উক্ত আয়াতের তাফসীর দ্রষ্টব্য (পরিমার্জিত)।
(২) শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহর ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম লি-মুখালাফাতি আসহাবিল জাহিম (পৃষ্ঠা ৭, ৮)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 58)