أَصَابَنِي بِدُعَائِكُمَا فَادْعُوَا اللَّهَ لِي، وَلَكُمَا عَلَيَّ أَنْ أَرُدَّ النَّاسَ عَنْكُمَا، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فأطلق، وسأله أَنْ يَكْتُبَ لَهُ كِتَابًا، فَكَتَبَ لَهُ أبو بكر بأمره في أديم، وكان معه إلى يوم فتح مكة، فجاء بالكتاب فوفى لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وقال: اليوم يَوْمُ وَفَاءٍ وَبِرٍّ، وَعَرَضَ عَلَيْهِمَا الزَّادَ وَالْحِمْلَانِ، فَقَالَا: لَا حَاجَةَ لَنَا بِهِ وَلَكِنْ عَمِّ عَنَّا الطَّلَبَ، فَقَالَ: قَدْ كُفِيتُمْ، وَرَجَعَ فَوَجَدَ النَّاسَ فِي الطَّلَبِ، فَجَعَلَ يَقُولُ: قَدِ اسْتَبْرَأْتُ لكم الخبر، فكان أَوَّلَ النَّهَارِ جَاهِدًا عَلَيْهِمَا، وَآخِرَهُ حَارِسًا لَهُمَا، ثم مرا في مسيرهما ذلك بخيمتي أم معبد الخزاعية، ثم الكعبية، فسألوها الزاد، فلم يصيبوا عندها شيئا، وكانوا مسنتين، فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إلى شاة في خيمتهم وسألها: «هل بها لبن» ؟ قالت: هي أجهد من ذلك إنما خلفها عن الغنم الجهد، فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فمسح بيده ضرعها وسمى الله تعالى، ودعا فتفاجت عليه ودرت، ودعا بإناء بيربص الرهط، فحلب فيه حتى علته الرغوة وسقاها وسقى أصحابه وشرب آخرهم، ثم غادره عندها، وارتحلوا عنها ثم قال: وأصبح صوت عاليا بمكة يَسْمَعُونَهُ وَلَا يَرَوْنَ الْقَائِلَ:
جَزَى اللَّهُ رَبُّ الناس خَيْرَ جَزَائِهِ … رَفِيقَيْنِ حَلَّا خَيْمَتَيْ أم معبد
هما نزلا بالبر وارتحلا به … فأفلح من أمسى رفيق محمد
فيالقصي مَا زَوَى اللَّهُ عَنْكُمُ … بِهِ مِنْ فَعَالٍ لا يجازى وسؤدد
سلوا أختكم عن شأنها وإنائها … فإنكم إن تسألوا الشاة تشهد
دعاها بشاة حائل فتحلبت … له بصريح ضرة الشاة مزبد
نبي يرى ما لا يرى الناس حوله … ويتلو كتاب الله في كل مشهد
وإن قال في يوم مقالة غائب … فتصديقها في ضحوة اليوم أو غد
ترحل عن قوم فزالت عقولهم … وحل على القوم بنور مجدد
هداهم به بعد الضلالة ربهم … وأرشدهم من يتبع الحق يرشد
ليهن أبا بكر سعادة جده … بصحبته من يسعد الله يسعد
ويهن بَنِي كَعْبٍ مَكَانَ فَتَاتِهِمْ … وَمَقْعَدُهَا لِلْمُؤْمِنِينَ بِمَرْصَدِ
قالت أسماء: مَا دَرَيْنَا أَيْنَ تَوَجَّهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَ رَجُلٌ مِنَ
তোমাদের দোয়ার কারণে আমি বিপদে পড়েছি, তাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আর তোমাদের প্রতি আমার অঙ্গীকার হলো যে, আমি মানুষকে তোমাদের থেকে ফিরিয়ে দেব। অতঃপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার জন্য দোয়া করলেন এবং সে মুক্তি পেল। সে আবেদন করল যেন তাকে একটি লিপি লিখে দেওয়া হয়। তখন আবু বকর তাঁর নির্দেশে চামড়ার টুকরোতে একটি লিপি লিখে দিলেন। সেটি মক্কা বিজয়ের দিন পর্যন্ত তার কাছে ছিল। পরে সে সেই লিপি নিয়ে আসলে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার প্রতি কৃত অঙ্গীকার পূরণ করেন এবং বললেন: আজ অঙ্গীকার পূরণ ও মহানুভবতার দিন। তিনি তাদের কাছে পাথেয় ও সওয়ারি পেশ করলেন, কিন্তু তারা বললেন: আমাদের এর প্রয়োজন নেই, তবে আপনি আমাদের সম্পর্কে অনুসন্ধানকারীদের বিভ্রান্ত করে দিন। তিনি বললেন: তোমাদের কাজ হয়ে গেছে। তিনি ফিরে গিয়ে দেখলেন মানুষরা এখনো অনুসন্ধান করছে। তিনি বলতে লাগলেন: আমি তোমাদের জন্য সংবাদ যাছাই করে এসেছি (ওদিকে কেউ নেই)। দিনের শুরুতে তিনি ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর সচেষ্ট, আর দিনের শেষে হয়ে গেলেন তাদের পাহারাদার। অতঃপর তারা তাদের সেই যাত্রাপথে খুযাআ গোত্রের উম্মে মা’বাদ আল-খুযাঈয়াহ, তথা আল-কাবীয়ার দুটি তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করলেন। তারা তার কাছে পাথেয় চাইলেন, কিন্তু তারা তার কাছে কিছুই পেলেন না। তারা দুর্ভিক্ষের কবলে ছিলেন। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের তাঁবুতে একটি বকরির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলেন: «এতে কি দুধ আছে?» তিনি বললেন: এটি তার চেয়েও অনেক বেশি দুর্বল; মূলত দুর্বলতার কারণেই এটি বকরিদের পালের সাথে যেতে না পেরে পেছনে রয়ে গেছে। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ডাকলেন এবং তাঁর হাত দিয়ে সেটির ওলান স্পর্শ করলেন এবং মহান আল্লাহর নাম নিলেন। তিনি দোয়া করলেন, ফলে সেটি পা ছড়িয়ে দিল এবং ওলান দুধে ভরে গেল। তিনি একটি বড় পাত্র চাইলেন যা এক দল লোককে তৃপ্ত করতে পারে। তাতে দোহন করলেন এমনকি উপচে পড়া ফেনা হলো। তিনি তাকে পান করালেন এবং তাঁর সাথীদের পান করালেন এবং সবার শেষে নিজে পান করলেন। অতঃপর সেটি তার কাছে রেখে দিয়ে তারা রওনা হলেন। বর্ণনাকারী বলেন: মক্কায় একটি উচ্চ আওয়াজ শোনা গেল, তারা শব্দ শুনছিল কিন্তু বক্তাকে দেখতে পাচ্ছিল না:
মানুষের প্রতিপালক আল্লাহ সেই দুই সঙ্গীকে সর্বোত্তম প্রতিদান দিন … যারা উম্মে মা’বাদের তাঁবুতে যাত্রা বিরতি করেছেন।
তারা কল্যাণ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং তা নিয়েই প্রস্থান করেছেন … সফল সেই ব্যক্তি যে মুহাম্মাদের সঙ্গী হয়েছে।
হে কুসাই বংশ! আল্লাহ তোমাদের থেকে যা সরিয়ে নিয়েছেন … তার বিনিময়ে এমন মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আর পাওয়া যাবে না।
তোমরা তোমাদের বোনকে তার অবস্থা ও তার পাত্র সম্পর্কে জিজ্ঞাসা করো … তোমরা যদি বকরিটিকে জিজ্ঞাসা করো তবে সেও সাক্ষ্য দেবে।
তিনি তাকে বন্ধ্যা বকরি আনতে বললেন, আর সেটি তাঁর জন্য … ওলান থেকে পরিষ্কার সফেন দুধ প্রদান করল।
তিনি এমন নবী যিনি তা দেখেন যা তাঁর চারপাশের মানুষ দেখে না … এবং তিনি প্রতিটি মজলিশে আল্লাহর কিতাব তিলাওয়াত করেন।
তিনি যদি কোনো অদৃশ্য বিষয় সম্পর্কে কোনো কথা বলেন … তবে আজকের সকালে বা আগামীকালে তার সত্যতা প্রকাশ পায়।
তিনি এক কওম থেকে বিদায় নিয়েছেন ফলে তাদের বুদ্ধি বিলুপ্ত হয়েছে … আর এক কওমের মাঝে আবির্ভূত হয়েছেন নতুন আলো নিয়ে।
তাদের প্রতিপালক তাদের পথভ্রষ্টতার পর তাঁর মাধ্যমে হিদায়াত দিয়েছেন … আর তাদের সঠিক পথ দেখিয়েছেন, যে সত্যের অনুসরণ করে সে সঠিক পথ পায়।
আবু বকরের সৌভাগ্যের জন্য তাকে অভিনন্দন … তাঁর সাহচর্য লাভের কারণে, কারণ আল্লাহ যাকে সৌভাগ্যবান করেন সেই সৌভাগ্যবান হয়।
বনী কাবকে তাদের কন্যার অবস্থানের জন্য মোবারকবাদ … এবং মুমিনদের জন্য তার সেই বসার স্থানটি একটি পর্যবেক্ষণস্থল হিসেবে গণ্য।
আসমা (রা.) বলেন: আমরা জানতাম না আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন দিকে গিয়েছেন, যতক্ষণ না এক ব্যক্তি...

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 113)