الفصل الثامن: في الآثار المترتبة على النكاح، ذكر منها: وجوب المهر للزوجة، وأضرار غلائه، ومنها: النفقة، والصلة بين الزوجين، وأهليهما، والمحرمية، والإرث.
الفصل التاسع: في حكم الطلاق، وما يراعى فيه، حيث عرفت الطلاق، والأصل في حكمه، وضوابطه، من عدم إيقاعه وقت الحيض، وفي طهر جامع زوجته فيه، وأن لا يطلق أكثر من واحدة.
الفصل العاشر: فيما يترتب على الطلاق، فذكر من آثاره: وجوب العدة إذا كان الزوج قد دخل بها أو خلا بها، وتحريم الزوجة على الزوج إذا كان قد طلقها قبل ذلك الطلاق مرتين. وبها ختم.
وهذه الرسالة جيدة ومفيدة، فيها تلخيص لكثير من الأحكام التي يحتاجها الناس في أمور زواجهم، وتنبيه لكثير من الأخطاء التي يقع فيها بعضهم عن جهل وقلة إدراك، وقد تكون هذه الأخطاء سببا لانفصام عرى الزوجية، لذلك أرى أن يستفيد منها المصلحون في خطبهم ودروسهم ومواعظهم، وأن يعلموا الناس ما جاء فيها من أحكام، والرسالة تصلح لتوزع بين عموم الناس.
অষ্টম পরিচ্ছেদ: বিবাহের ফলে উদ্ভূত প্রভাবসমূহ সম্পর্কে। এতে উল্লেখ করা হয়েছে: স্ত্রীর মোহর ওয়াজিব হওয়া ও মোহরের উচ্চমূল্যের অপকারিতা এবং ভরণপোষণ, স্বামী-স্ত্রীর ও তাদের উভয়ের পরিবারের মধ্যকার সম্পর্ক, মাহরাম হওয়া এবং উত্তরাধিকার সম্পর্কে।
নবম পরিচ্ছেদ: তালাকের বিধান এবং এতে যা লক্ষণীয় সে সম্পর্কে। যেখানে তালাকের সংজ্ঞা, এর বিধানের মূলনীতি এবং এর নিয়মাবলী আলোচনা করা হয়েছে; যেমন ঋতুস্রাব চলাকালীন তালাক প্রদান না করা, এমন পবিত্রতার সময় তালাক না দেওয়া যাতে স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করেছে এবং একসাথে একের অধিক তালাক না দেওয়া।
দশম পরিচ্ছেদ: তালাকের ফলে যা সাব্যস্ত হয় সে সম্পর্কে। এর প্রভাব হিসেবে উল্লেখ করা হয়েছে: ইদ্দত পালন করা ওয়াজিব হওয়া যদি স্বামী স্ত্রীর সাথে সহবাস করে থাকে কিংবা নির্জনে অবস্থান করে থাকে, এবং স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাওয়া যদি সে তাকে ইতিপূর্বে দুই বার তালাক দিয়ে থাকে। এর মাধ্যমেই সমাপ্তি টানা হয়েছে।
এই পুস্তিকাটি চমৎকার ও অত্যন্ত উপকারী, এতে বিবাহের বিষয়ে মানুষের প্রয়োজনীয় অনেক বিধানের সারসংক্ষেপ রয়েছে এবং অজ্ঞতা ও বোধশক্তির অভাববশত অনেকে যেসব ভুল করে থাকেন সেগুলোর ব্যাপারে সতর্কতা রয়েছে। অনেক সময় এসব ভুল বৈবাহিক বন্ধন ছিন্ন হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি মনে করি, সংশোধনকারীদের উচিত তাদের খুতবা, পাঠদান ও উপদেশে এটি থেকে উপকৃত হওয়া এবং এর মধ্যে যেসব বিধান এসেছে তা মানুষকে শিক্ষা দেওয়া। পুস্তিকাটি সাধারণ মানুষের মাঝে বিতরণের উপযোগী।

(খণ্ড: 4) (পৃষ্ঠা: 237)