‌‌[الكتاب الحادي عشر أدب الهاتف]
الكتاب الحادي عشر
أدب الهاتف المؤلف: بكر بن عبد الله أبو زيد.
الناشر: دار العاصمة، الرياض، ط1، عام 1416 هـ.
المواصفات: 39 صفحة، مقاس 21× 15 سم.
* * *
في مقدمة الرسالة تحدث المؤلف عن آداب الهاتف الشرعية، وكونها مخرجة فقها على آداب الزيارة، والاستئذان، والكلام، والحديث مع الآخرين، في المقدار، والزمان، والمكان، وجنس الكلام، وصفته، وجميعها معلومة، أو في حكم المعلومة، في نصوص الشرع المطهر، وجميعها تأتي في قائمة الفضائل والمحاسن التي دعا إليها الإسلام، بعد ذلك، ذكر الدافع له على وضع هذه الرسالة، وهو أنه أرادها تذكرة له ولإخوانه، والتنبيه على محذورين كثر تأذي الناس منهما، وهما: سكوت المتصل إذا رفعت السماعة حتى يتكلم المتصل عليه، وتسجيل المكالمات الهاتفية، ثم إن للهاتف دور مهم في الحياة لكونه من أهم وسائل الاتصال الشفوية.
ثم ذكر سبعة عشر أدبا من آداب الهاتف، هي: التأكد من صحة الرقم قبل الاتصال، وتحري الوقت المناسب للاتصال، والتزام الاعتدال
[একাদশ কিতাব: টেলিফোন ব্যবহারের আদব]
একাদশ কিতাব
টেলিফোন ব্যবহারের আদব। লেখক: বকর ইবনে আব্দুল্লাহ আবু যাইদ।
প্রকাশক: দারুল আসিমা, রিয়াদ, ১ম সংস্করণ, ১৪১৬ হিজরি।
বিবরণ: ৩৯ পৃষ্ঠা, সাইজ ২১× ১৫ সেমি।
* * *
রিসালাহ বা পুস্তিকাটির ভূমিকায় লেখক টেলিফোন ব্যবহারের শরয়ী আদবসমূহ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সেগুলোকে ফিকহী দৃষ্টিকোণ থেকে সাক্ষাৎ করার আদব, অনুমতি গ্রহণ, কথোপকথন এবং অন্যের সাথে কথা বলার আদবসমূহের শাখা হিসেবে গণ্য করেছেন; যা কথা বলার পরিমাণ, সময়, স্থান, কথার ধরন ও গুণাগুণের সাথে সংশ্লিষ্ট। এগুলোর সবকটিই পবিত্র শরীয়তের দলিলাদিতে সুবিদিত অথবা সুবিদিত হুকুমের অন্তর্ভুক্ত। এই সবকিছুই সেইসব ফজিলত ও সৌন্দর্যের তালিকায় আসে যার প্রতি ইসলাম আহ্বান জানিয়েছে। এরপর তিনি এই পুস্তিকাটি রচনার পেছনের কারণ উল্লেখ করেছেন। তিনি চেয়েছেন এটি যেন তার নিজের জন্য এবং তার ভাইদের জন্য একটি স্মারক হয়। এছাড়া তিনি এমন দুটি ক্ষতিকর বিষয়ে সতর্ক করতে চেয়েছেন যার মাধ্যমে মানুষ অনেক বেশি কষ্ট পায়। বিষয় দুটি হলো: রিসিভার তোলার পর কলদাতার চুপ থাকা যতক্ষণ না কল গ্রহণকারী কথা বলে এবং টেলিফোনে কথোপকথন রেকর্ড করা। তাছাড়া জীবনে টেলিফোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এটি মৌখিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।
এরপর তিনি টেলিফোন ব্যবহারের সতেরোটি আদব উল্লেখ করেছেন, সেগুলো হলো: কল করার আগে নম্বরটি সঠিক কি না তা নিশ্চিত হওয়া, কল করার জন্য উপযুক্ত সময় তালাশ করা এবং মধ্যপন্থা অবলম্বন করা...

(খণ্ড: 4) (পৃষ্ঠা: 83)