{الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى - لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى} [طه: 5 - 6]
{رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ يُلْقِي الرُّوحَ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ} [غافر: 15]
{سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ - لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ - هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ - هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ - لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ - يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَهُوَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ} [الحديد: 1 - 6]
{إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ - إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ - وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ - ذُو الْعَرْشِ الْمَجِيدُ - فَعَّالٌ لِمَا يُرِيدُ} [البروج: 12 - 16]
{إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ - وَمَا أَمْرُنَا إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ - وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُدَّكِرٍ - وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ - وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ - إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ - فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ} [القمر: 49 - 55]
{পরম করুণাময় আরশের উপর উঠেছেন। আসমানসমূহে যা আছে, জমিনে যা আছে, এই দুইয়ের মাঝে যা আছে এবং মাটির নিচে যা আছে সব তাঁরই।} [ত্বহা: ৫ - ৬]
{তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক; তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তাঁর পক্ষ থেকে রূহ (ওহী) প্রেরণ করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করতে পারে।} [গাফির: ১৫]
{আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আর তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আসমানসমূহ ও জমিনের রাজত্ব তাঁরই; তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই প্রকাশ্য ও তিনিই গোপন; এবং তিনি সব বিষয়ে সর্বজ্ঞ। তিনিই আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর উঠেছেন। তিনি জানেন যা জমিনে প্রবেশ করে এবং যা তা থেকে বের হয়, আর যা আসমান থেকে নাজিল হয় এবং যা তাতে আরোহণ করে। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন; আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। আসমানসমূহ ও জমিনের রাজত্ব তাঁরই এবং সব বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান; আর তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।} [আল-হাদিদ: ১ - ৬]
{নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠোর। তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন। আর তিনি পরম ক্ষমাশীল, অতি প্রেমময়। আরশের মালিক, অতি মহিমান্বিত। তিনি যা চান তা-ই করেন।} [আল-বুরূজ: ১২ - ১৬]
{নিশ্চয়ই আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি এক নির্ধারিত পরিমাপে। আর আমার নির্দেশ তো কেবল একটিই, চোখের পলকের মতো। আমি তোমাদের সমমনাদের ধ্বংস করেছি; অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? তারা যা কিছু করেছে তা আমলনামায় রয়েছে। ছোট-বড় সব কিছুই লিপিবদ্ধ। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতসমূহ ও নহরসমূহে। সত্যের আসনে, সর্বশক্তিমান মালিকের সান্নিধ্যে।} [আল-কামার: ৪৯ - ৫৫]

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 14)