‌‌[معاني الشهادتين]
أشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدًا رسول الله 1 - معنى شهادة أن لا إله إلا الله: لا معبود بحق إلا الله.
2 - العبادة: هي كل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال.
3 - أنواع العبادة كثيرة منها: الدعاء، والخوف، والتوكل، والصلاة، والذكر، وبر الوالدين وغيرها.
ودليل الدعاء قوله تعالى: {وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} [غافر: 60] (1) .
ودليل الخوف قوله تعالى: {فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ} [آل عمران: 175] (2) .
دليل التوكل قوله تعالى: {وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ} [المائدة: 23] (3) .--------------------------------------------
(1) سورة غافر آية: 60.
(2) سورة آل عمران آية: 175.
(3) سورة المائدة آية: 23.
‌[শাহাদাতদ্বয়ের অর্থ]
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই
এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ আল্লাহর রাসূল ১ - ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সাক্ষ্য প্রদানের অর্থ: আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।
২ - ইবাদত: আল্লাহ যা ভালোবাসেন এবং যাতে সন্তুষ্ট হন এমন সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজ।
৩ - ইবাদত অনেক প্রকারের হয়ে থাকে, তন্মধ্যে রয়েছে: দুআ (প্রার্থনা), ভয়, তাওয়াক্কুল (ভরসা), সালাত, যিকর, পিতা-মাতার প্রতি সদাচরণ এবং অন্যান্য।
দুআর দলিল হলো মহান আল্লাহর বাণী: {এবং তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে} [গাফির: ৬০] (১)।
ভয়ের দলিল হলো মহান আল্লাহর বাণী: {সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো} [আল-ইমরান: ১৭৫] (২)।
তাওয়াক্কুলের দলিল হলো মহান আল্লাহর বাণী: {এবং তোমরা আল্লাহর উপরই ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো} [আল-মায়েদাহ: ২৩] (৩)।--------------------------------------------
(১) সূরা গাফির আয়াত: ৬০।
(২) সূরা আল-ইমরান আয়াত: ১৭৫।
(৩) সূরা আল-মায়েদাহ আয়াত: ২৩।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 15)