350 - <أ، خ، م، د، ت، ن، هـ، ك، فع، طح>

‌‌المقداد بن عمرو بن ثعلبة الكندي
أبو الأسود، المعروف بابن الأسود، كان للأسود بن عبديغوث قد تبناه وهو صغير يعرف به، شهد بدرا، والمشاهد كلها مع رسول الله صلى الله عليه وسلم، وكان فارسا يوم بدر، ولم يثبت إنه شهدها فارس غيره
روى عنه علي، وابن مسعود، وابن عباس، وجماعة
ومات سنة ثلاث وثلاثين
[التذكرة: 77570، التقريب: 6869]
৩৫০ - <আ, খ, ম, দ, ত, ন, হ, ক, ফা, তহ>

আল-মিকদাদ বিন আমর বিন সা’লাবা আল-কিন্দি
আবু আল-আসওয়াদ, যিনি ইবনুল আসওয়াদ নামে পরিচিত। আল-আসওয়াদ বিন আবদি ইয়াগুস তাঁকে ছোটবেলায় দত্তক নিয়েছিলেন বিধায় তিনি তাঁর পরিচয়েই পরিচিত হতেন। তিনি বদর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদরের দিন তিনি অশ্বারোহী ছিলেন এবং তিনি ব্যতীত অন্য কেউ সে দিন অশ্বারোহী হিসেবে উপস্থিত ছিলেন বলে প্রমাণিত নয়।
তাঁর থেকে আলী, ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং একদল রাবী বর্ণনা করেছেন।
তিনি তেত্রিশ হিজরীতে মৃত্যুবরণ করেন।
[আত-তাযকিরাহ: ৭৭৫৭০, আত-তাকরীব: ৬৮৬৯]

(খণ্ড: 6) (পৃষ্ঠা: 101)