180 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: قَالَ إِبْرَاهِيمُ فِي أَهْلِ الْبَرِّيَّةِ يُصِيبُهُمُ الْعَدُوُّ ، ثُمَّ يُصِيبُهُمُ الْمُسْلِمُونَ "، قَالَ: " لَا يُسْتَرَقُّونَ "، قَالَ: أَذَكَرَهُ مُغِيرَةُ ، عَنْ إِبْرَاهِيمَ؟ قَالَ: نَعَمْ
১৮০ - ইসমাঈল আমাদের সংবাদ দিয়েছেন, তিনি বলেন: হাসান আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: ইয়াহইয়া আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: সুফিয়ান আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবরাহিম ঐসব মরুবাসীদের সম্পর্কে বলেছেন যাদেরকে শত্রুরা আক্রমণ (বন্দি) করেছিল, অতপর মুসলিমরা তাদেরকে (শত্রুদের নিকট থেকে) উদ্ধার করেছে, তিনি বলেছেন: "তাদেরকে দাসে পরিণত করা হবে না।" তিনি (রাবী) জিজ্ঞেস করলেন: মুগিরা কি ইবরাহিম থেকে এটি উল্লেখ করেছেন? তিনি বললেন: হ্যাঁ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 56)