37- حَدَّثَنا أَحْمَدُ بْنُ حَمَّادِ بْنِ مسلم حَدَّثَنا سَعِيدُ بْنُ الْحَكَمِ بْنِ أَبِي مريم أَخْبَرنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ عَنْ حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، أَنَّهُ قَالَ: مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلا صِيَامَ لَهُ.
৩৭- আমাদের নিকট বর্ণনা করেছেন আহমদ ইবনে হাম্মাদ ইবনে মুসলিম, তিনি বলেন আমাদের নিকট বর্ণনা করেছেন সাঈদ ইবনুল হাকাম ইবনে আবি মারইয়াম, তিনি বলেন আমাদের সংবাদ দিয়েছেন ইয়াহইয়া ইবনে আইয়ুব, তিনি বলেন আমার নিকট বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি বকর, তিনি ইবনে শিহাব থেকে, তিনি সালেম ইবনে আব্দুল্লাহ থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণনা করেন যে, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের (রোযার) সংকল্প সুসংহত না করবে, তার কোনো সিয়াম নেই।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 54)