28- حَدَّثَنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يحيى ومهران حَدَّثَنا حرملة بن يحيى أَخْبَرنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنِ يَزِيدَ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْبِضُ اللَّهُ عز وجل الأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّماء بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ فَأَيْنَ مُلُوكُ الأَرْضِ.
২৮- আমাদের নিকট বর্ণনা করেছেন আহমাদ বিন মুহাম্মদ বিন ইয়াহইয়া এবং মিহরান, তাঁরা বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন হারমালাহ বিন ইয়াহইয়া, তিনি বলেন: আমাদের সংবাদ দিয়েছেন ইবনু ওয়াহাব, তিনি বলেন: আমাকে সংবাদ দিয়েছেন ইউনুস বিন ইয়াসিদ, তিনি ইবনু শিহাব থেকে, তিনি সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বর্ণনা করেন যে, আবু হুরাইরাহ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কিয়ামতের দিন মহান ও পরাক্রমশালী আল্লাহ পৃথিবীকে মুষ্টিবদ্ধ করবেন এবং তাঁর ডান হাত দিয়ে আকাশমণ্ডলকে গুটিয়ে নেবেন। অতঃপর তিনি বলবেন: "আমিই রাজা, এখন পৃথিবীর রাজারা কোথায়?"

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 47)