50- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المِنْهَالِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زريع عن مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ النبي صلى الله عليه وسلم يسأل عَنِ الْمَاءِ يَكُونُ بِالْفَلاةِ تَنُوبُهُ الدَّوَابُّ وَالسِّبَاعُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ الْمَاءُ قَدْرَ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ.
৫০- মুহাম্মদ ইবনে মিনহাল আমাদের নিকট বর্ণনা করেছেন, ইয়াজিদ ইবনে জুরাই' আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি মুহাম্মদ ইবনে ইসহাক থেকে, তিনি মুহাম্মদ ইবনে জাফর ইবনে যুবায়ের থেকে, তিনি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর থেকে এবং তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুপ্রান্তরের ঐ পানি সম্পর্কে জিজ্ঞাসিত হতে শুনেছেন যেখানে গবাদি পশু ও হিংস্র জন্তুসমূহ যাতায়াত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "পানির পরিমাণ যখন দুই কুল্লা হয়, তখন তা অপবিত্রতা বহন করে না।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 242)