31- حدثنا المنجاب بن الحارث أخبرنا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي حَيَّةَ الْوَادِعِيِّ عَنْ عَلِيٍّ قَالَ إِذَا تَوَضَّأْتَ فَأَعْرِكْ أَنْفَكَ ثُمَّ انْثُرْ فَأَذْهِبْ مَا كَانَ فِي الْمَنْخِرَيْنِ مِنْ خَبَثٍ.
৩১- মুনজাব ইবনুল হারিস আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, ইবনু আবি যায়িদাহ আমাদের সংবাদ দিয়েছেন, তিনি তাঁর পিতা থেকে, তিনি আবু ইসহাক থেকে, তিনি আবু হাইয়্যাহ আল-ওয়াদিঈ থেকে, তিনি আলী (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: যখন তুমি ওজু করবে তখন তোমার নাক ভালোভাবে রগড়াবে, অতঃপর নাক ঝাড়বে এবং নাসারন্ধ্রদ্বয়ের ভেতরে থাকা ময়লা দূর করবে।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 236)