2- حدثنا أبو بكر حدثنا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ قَالَ دَخَلْتُ عَلَى عَبْدِ الرَّحْمن بْنِ أَبِي لَيْلَى فَدَعَا بِوَضوُءٍ وَمَسَحَ رَأْسَهُ مَرَّةً وَغَسَلَ قَدَمَيْهِ ثَلاثًا وَقَالَ هَكَذَا رَأَيْتُ عليا يتوضأ.
২- আমাদের নিকট বর্ণনা করেছেন আবু বকর, তিনি বলেন আমাদের নিকট বর্ণনা করেছেন আবদুর রাহিম বিন সুলাইমান, তিনি ইয়াজিদ বিন আবি জিয়াদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি আবদুর রহমান বিন আবি লায়লার নিকট প্রবেশ করলাম। অতঃপর তিনি ওযুর পানি চাইলেন এবং একবার তাঁর মাথা মাসাহ করলেন ও তিনবার তাঁর উভয় পা ধৌত করলেন এবং বললেন: “আমি আলীকে এভাবেই ওযু করতে দেখেছি।”
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 227)