157- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حدثنا عبد العزيز يعني ابن أبي سلمة حدثنا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ أُتِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا مَسَّتْهُ النَّارُ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَكَلَ بَعْدَ ذَلِكَ مِثْلَ ذَلِكَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
১৫৭- আহমাদ ইবনু আবদুল্লাহ ইবনু ইউনুস আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আবদুল আজিজ অর্থাৎ ইবনু আবি সালামাহ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: মুহাম্মাদ ইবনুল মুনকাদির আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি জাবির (রা.) হতে বর্ণনা করেন, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অগ্নিপক্ক কোনো খাবার আনা হলো। অতঃপর তিনি উজু করলেন এবং সালাত আদায় করলেন। এরপর তিনি আবারও অনুরূপ খাবার খেলেন এবং সালাত আদায় করলেন, কিন্তু (নতুন করে) উজু করলেন না।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 280)