(صحيح)
قال أبو هريرة من أسعد الناس بشفاعتك يوم القيامة؟ قال: من قال: لا إله إلا الله خالصا من قلبه
(صحيح) قال تعالى: {من يعمل سوءا يجز به} وقد سأل أبو بكر النبي صلى الله عليه وسلم عن ذلك فقال: يا رسول الله وأينا لم يعمل سوءا؟ فقال: يا أبا بكر ألست تنصب ألست تحزن ألست تصيبك اللأواء فذلك ما تجزون به)
(সহীহ)
আবু হুরায়রা (রা.) জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিন আপনার শাফায়াতের মাধ্যমে মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান কে হবে? তিনি বললেন: যে ব্যক্তি তার অন্তর থেকে বিশুদ্ধচিত্তে বলবে: আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই।
(সহীহ) মহান আল্লাহ বলেন: {যে মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে} এবং আবু বকর (রা.) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন: হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো মন্দ কাজ করেনি? তিনি বললেন: হে আবু বকর, তুমি কি ক্লান্ত হও না? তুমি কি দুঃখিত হও না? তুমি কি বিপদ-আপদ ও দুঃখ-কষ্টের সম্মুখীন হও না? সুতরাং এগুলোই হচ্ছে সেই প্রতিফল যা তোমাদের প্রদান করা হয়।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 61)