صحيح
عن سعد أن رسول الله صلى الله عليه وسلم أعطى رجالا ولم يعط رجلا منهم شيئا فقلت: يا رسول الله أعطيت فلانا وفلانا ولم تعط فلانا وهو مؤمن فقال النبي صلى الله عليه وسلم: (أو مسلم؟) أعادها ثلاثا والنبي صلى الله عليه وسلم يقول: (أو مسلم؟) ثم قال: (إني لأعطي رجالا وأمنع آخرين هم أحب إلي منهم مخافة أن يكبوا على وجوههم في النار)
সহিহ
সা’দ (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদল লোককে কিছু দান করলেন এবং তাদের মধ্য থেকে একজনকে কিছুই দিলেন না। আমি বললাম: “হে আল্লাহর রাসুল! আপনি অমুক এবং অমুককে দিলেন অথচ অমুককে কিছুই দিলেন না, অথচ সে একজন মুমিন।” নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: “(নাকি মুসলিম?)” আমি কথাটি তিনবার পুনরাবৃত্তি করলাম এবং নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতিবারই বলছিলেন: “(নাকি মুসলিম?)” এরপর তিনি বললেন: “আমি অবশ্যই কিছু লোককে দান করি এবং অন্যদের বঞ্চিত করি যারা আমার নিকট তাদের চেয়েও অধিক প্রিয়; এই আশঙ্কায় যে, পাছে তারা (সম্পদের ফিতনায় পড়ে) উপুড় হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়।”

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 110)