83- حَدَّثَنَا أَبُو حَمْزَةَ عَنِ الْحَسَنِ فِي قَوْلِهِ عز وجل [تعالى] {ورفعناك لك ذكرك} قَالَ أَلا تَرَى أَنَّ اللَّهَ [عز وجل] لا يُذْكَرُ فِي مَوْضِعٍ إِلا ذُكِرَ مَعَهُ نَبِيُّهُ صلى الله عليه وسلم.
৮৩- আবু হামযা আমাদের নিকট হাসান (আল-বাসরী) থেকে বর্ণনা করেছেন; মহান আল্লাহর বাণী: “আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি” এর ব্যাখ্যায় তিনি বলেন, “আপনি কি দেখেন না যে, মহান আল্লাহকে যেখানেই স্মরণ করা হয়, সেখানেই তাঁর সাথে তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হয়?”
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 43)