64- حَدَّثَنَا الْحَارِثُ أَبُو قُدَامَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرَجُلٍ يَا فُلانُ أَفَعَلْتَ كَذَا وَكَذَا قَالَ لا وَاللَّهِ [الَّذِي لا إِلَهَ إِلا هُوَ] مَا فَعَلْتُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يعلم أنه قد فعله فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَفَّرَ اللَّهُ كَذِبَكَ بِقَوْلِكَ لا إِلَهَ إِلا الله.
৬৪- হারিস আবু কুদামা আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন সাবিত থেকে, তিনি আনাস (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বললেন, "হে অমুক! তুমি কি অমুক অমুক কাজ করেছ?" সে বলল, "না, আল্লাহর কসম [যিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই], আমি তা করিনি।" অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সে তা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "তোমার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার কারণে আল্লাহ তোমার মিথ্যাকে মোচন করে দিয়েছেন।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 37)