34- حَدَّثَنَا حَرْبُ بْنُ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنَا نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ الْمُحْرِمُ لا يَنْكِحُ وَلا يُنْكِحُ وَلا يَخْطُبُ عَلَى نَفْسِهِ.
৩৪- হারব ইবনে শুরাইহ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: নাফি আমাদের নিকট বর্ণনা করেছেন যে, ইবনে উমর বলেছেন: মুহরিম (ইহরামকারী ব্যক্তি) নিজে বিবাহ করবে না, অন্য কাউকে বিবাহ দিবে না এবং নিজের জন্য বিবাহের প্রস্তাবও দিবে না।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 29)