19- حَدَّثَنَا بُسْرُ بْنُ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ مَكْحُولا الشَّامِيَّ وَسُئِلَ عَنِ الْخَمْرِ فَقَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلا يَقْعُدْ عَلى مَائِدَةٍ يُشْرَبُ عَلَيْهَا الخمر.
১৯- আমাদের নিকট বর্ণনা করেছেন বুসর ইবন সাঈদ, তিনি বলেন: আমি মাকহুল আশ-শামিকে বলতে শুনেছি—আর তাঁকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল—তখন তিনি বলেন: আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন এমন কোনো দস্তরখানে না বসে যাতে মদ পান করা হয়।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 25)