59 - عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ، قَالَ: رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَعَا أُبَيَّ بْنَ كَعْبٍ ، وَقَالَ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ الْقُرْآنَ» فَقَالَ أُبَيٌّ: يَا رَسُولَ اللَّهِ ، سَمَّانِي؟ قَالَ: «نَعَمْ» . قَالَ: فَجَعَلَ أُبَيٌّ يَبْكِي
৫৯ - কাতাদাহ হতে বর্ণিত, আনাস (রা.) বলেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উবাই ইবনে কাবকে ডাকলেন এবং বললেন: “নিশ্চয় আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাকে কুরআন পড়ে শুনাই।” তখন উবাই (রা.) বললেন: “হে আল্লাহর রাসূল! তিনি কি আমার নাম নিয়েছেন?” তিনি বললেন: “হ্যাঁ।” বর্ণনাকারী বলেন: তখন উবাই (রা.) কাঁদতে লাগলেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 114)