‌‌د- قوله في الصحابة:
1 - جاء في كتاب السُّنَّة للإمام أحمد ما يأتي: «ومن السُّنَّة ذكر محاسن أصحاب رسول الله صلى الله عليه وسلم، كلهم أجمعين، والكف عن ذكر مساوئهم والخلاف الذي شجر بينهم، فمن سبّ أصحاب رسول الله صلى الله عليه وسلم، أو أحدًا منهم فهو مبتدع، رافضي خبيث، مجلف، لا يقبل الله منه صرفًا، ولا عدلاً، بل حبهم سُنَّة، والدعاء لهم قربة، والاقتداء بهم وسيلة، والأخذ بآثارهم فضيلة».
ثم قال: «ثم أصحاب رسول الله صلى الله عليه وسلم، بعد الأربعة خير الناس، ولا يجوز لأحد أن يذكر شيئًا من مساوئهم ولا يطعن على أحد منهم بعيب ولا بنقص، فمن فعل ذلك فقد وجب على السلطان تأديبه وعقوبته، ليس له أن يعفو عنه» (1).
2 - أورد ابن الجوزي رسالة أحمد إلى مسدد وفيها: «وأن تشهد للعشرة أنهم في الجنة أبو بكر وعمر وعثمان وعلي وطلحة والزبير وسعد وسعيد وعبد الرحمن بن عوف وأبو عبيدة بن الجرّاح ومن شهد له النبي صلى الله عليه وسلم، شهدنا له بالجنة» (2).--------------------------------------------
(1) كتاب السُّنَّة للإمام أحمد ص (77 - 78).
(2) مناقب الإمام أحمد لابن الجوزي ص170، ط دار الآفاق الجديدة.
দ- সাহাবীদের সম্পর্কে তাঁর বক্তব্য:
১ - ইমাম আহমাদের 'কিতাবুস সুন্নাহ'-তে নিম্নোক্ত বর্ণনাটি এসেছে: «আর সুন্নাহর অন্তর্ভুক্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সকলেরই গুণাবলি বর্ণনা করা এবং তাঁদের ভুল-ত্রুটি ও তাঁদের মধ্যে ঘটা বিবাদ নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কিংবা তাঁদের কোনো একজনকে গালি দেবে, সে বিদআতি ও নিকৃষ্ট রাফেযী এবং সে রূঢ় ও উদ্ধত। আল্লাহ তার কোনো ফরয কিংবা নফল ইবাদত কবুল করবেন না। বরং তাঁদের ভালোবাসা সুন্নাহ, তাঁদের জন্য দুআ করা আল্লাহর নৈকট্য লাভের উপায়, তাঁদের অনুসরণ করা (পরিত্রাণের) মাধ্যম এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ করা একটি বিশেষ মর্যাদা স্বরূপ»।
এরপর তিনি বলেন: «অতঃপর চার খলীফার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণই হলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কারো জন্য তাঁদের কোনো দোষ-ত্রুটি আলোচনা করা কিংবা তাঁদের কাউকে কোনো খুঁত বা অপূর্ণতার অপবাদ দেওয়া বৈধ নয়। যে ব্যক্তি এমনটি করবে, শাসকের জন্য তাকে শাসন ও শাস্তি প্রদান করা আবশ্যক হয়ে যাবে, তাকে ক্ষমা করে দেওয়ার কোনো অবকাশ শাসকের নেই» (১)।
২ - ইবনুল জাওযী মুসাদ্দাদের নিকট আহমাদের প্রেরিত একটি পত্র উল্লেখ করেছেন যেখানে রয়েছে: «আর আপনি দশজনের ব্যাপারে সাক্ষ্য দেবেন যে তাঁরা জান্নাতী: আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, সাদ, সাঈদ, আব্দুর রহমান ইবন আউফ এবং আবু উবাইদাহ ইবনুল জাররাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাঁর জান্নাতী হওয়ার সাক্ষ্য দিয়েছেন, আমরাও তাঁর জান্নাতের সাক্ষ্য দেই» (২)।--------------------------------------------
(১) ইমাম আহমাদের কিতাবুস সুন্নাহ, পৃষ্ঠা (৭৭ - ৭৮)।
(২) ইবনুল জাওযী রচিত মানাকিবুল ইমাম আহমাদ, পৃষ্ঠা ১৭০, দারুল আ-ফাক আল-জাদিদাহ সংস্করণ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 70)