السؤال الثاني عشر:
هل تصح الصلاة خلف إمام يستغيث بالأموات ويطلب المدد منهم أم لا؟
الجواب:
هذا الرجل كافر، الذي يستغيث بالأموات ويطلب المدد منهم ويسألهم قضاء الحاجات وتفريج الكربات هذا مشرك ولا تصح الصلاة خلفه والصلاة خلفه باطلة؛ ومن صلى خلفه ولم يعلم حاله فإنه إذا علم يعيد الصلاة وهذا بإجماع المسلمين أن الصلاة لا تصح خلف المشرك، لكن الخلاف بين العلماء في صحة الصلاة خلف الفاسق؛ فالحنابلة وجماعة يمنعون الصلاة خلفه ويقولون: لا تصح، وآخرون يقولون: تصح مع الكراهة، والصواب أنها تصح ولكن الصلاة خلف العدل أولى؛ هذا إذا كان موحِّدا لكنه فاسق، أما المشرك فلا تصح الصلاة خلفه بالإجماع.

দ্বাদশ প্রশ্ন:
কি মৃতদের নিকট সাহায্য প্রার্থনা করে এবং তাদের নিকট মদদ চায় এমন ইমামের পেছনে সালাত আদায় করা সহীহ হবে না কি হবে না?
উত্তর:
এই ব্যক্তি কাফির। যে ব্যক্তি মৃতদের নিকট সাহায্য প্রার্থনা করে, তাদের নিকট মদদ চায় এবং তাদের নিকট প্রয়োজন পূরণ ও বিপদ মুক্তির আর্জি জানায় সে মুশরিক; তার পেছনে সালাত সহীহ নয় এবং তার পেছনে সালাত আদায় করা বাতিল। যে ব্যক্তি তার অবস্থা না জেনে তার পেছনে সালাত আদায় করেছে, সে যখন বিষয়টি জানতে পারবে তখন তাকে সালাত পুনরায় আদায় করতে হবে। আর এটি মুসলিমদের ঐকমত্য যে, মুশরিকের পেছনে সালাত সহীহ নয়। তবে ফাসিকের পেছনে সালাত সহীহ হওয়া নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে; হাম্বলীগণ এবং একটি দল তার পেছনে সালাত পড়তে নিষেধ করেন এবং বলেন: তা সহীহ নয়। অন্যরা বলেন: মাকরূহ হওয়া সত্ত্বেও তা সহীহ হবে। সঠিক কথা হলো তা সহীহ, তবে ন্যায়নিষ্ঠ ব্যক্তির পেছনে সালাত আদায় করা উত্তম। এটি তখনই প্রযোজ্য যখন সে তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও ফাসিক হয়। পক্ষান্তরে মুশরিকের ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে তার পেছনে সালাত সহীহ নয়।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 31)