بلغ النصاب أخرج منه الحق عاجلا، وهو قول أكثر أهل الحجاز، وجعله بعضهم مالا مستفادا، ينتظر به الحول، فيخرج منه الحق حينئذ، وهو أحد أقاويل الشافعي، وإليه ذهب إسحاق بن راهويه.
নিসাব পূর্ণ হলে তা থেকে অবিলম্বে প্রাপ্য হক আদায় করতে হবে; এটি হিজাজবাসীদের অধিকাংশের অভিমত। পক্ষান্তরে তাদের কেউ কেউ একে অর্জিত সম্পদ হিসেবে গণ্য করেছেন, যার ওপর বছর অতিক্রান্ত হওয়ার অপেক্ষা করা হবে এবং তখন তা থেকে প্রাপ্য হক প্রদান করা হবে। এটি ইমাম শাফেয়ীর অন্যতম অভিমত এবং ইসহাক ইবনে রাহওয়াইহ এই মতটিই গ্রহণ করেছেন।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 821)