أي: مِثلَانِ ، وفيه من الفقه أن الفيءَ لرسول الله صلى عليه وسلم يَضَعُهُ حيث يشاء يُقدِّم من يشاء ويؤخِّر ويزيد منه في العطاء وينقص على ما أراه الله من ذلك.
অর্থাৎ: অনুরূপ দুইটি। এতে এই ফিকহী মাসআলা নিহিত রয়েছে যে, ফায় (বিনা যুদ্ধে লব্ধ সম্পদ) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য; তিনি তা তাঁর ইচ্ছানুযায়ী ব্যয় করবেন। তিনি যাকে ইচ্ছা অগ্রাধিকার দেবেন এবং যাকে ইচ্ছা পশ্চাতে রাখবেন এবং প্রদানের ক্ষেত্রে পরিমাণ বৃদ্ধি করবেন কিংবা হ্রাস করবেন, আল্লাহ তাঁকে এ বিষয়ে যেভাবে অবগত করেছেন সেই অনুযায়ী।

(খণ্ড: 3) (পৃষ্ঠা: 1582)