وقد تواصى الحكماء فيما دونوه ورسموه من حدود الجدل وآداب النطر بترك مناظرة من هذا صفته وأمروا بالسكوت والإعراض عنه.
প্রাজ্ঞ ব্যক্তিগণ বিতর্ক ও যুক্তিতর্কের যে সমস্ত নিয়মাবলী ও শিষ্টাচার লিপিবদ্ধ ও নির্ধারণ করেছেন, তাতে তারা এই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির সাথে বিতর্ক পরিত্যাগ করার ব্যাপারে পরস্পরকে উপদেশ দিয়েছেন এবং তার ব্যাপারে নীরবতা অবলম্বন ও তাকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।
(খণ্ড: 3) (পৃষ্ঠা: 1514)