وبيانها فيما يلي من المطالب:

‌‌المطلب الأول: الأمثال المضروبة لله وحده ولما يعبد من دونه
أ- ضرب الله مثلاً لنفسه ولما يعبد من دونه بعدم قبول المشركين إشراك عبيدهم في ما يخصهم، فكيف يقبلون ذلك لله تعالى؟
قال تعالى: (وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ فَمَا الَّذِينَ فُضِّلُوا بِرَادِّي رِزْقِهِمْ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَهُمْ فِيهِ سَوَاءٌ أَفَبِنِعْمَةِ اللَّهِ يَجْحَدُونَ)، وقال تعالى: (ضَرَبَ لَكُمْ مَثَلًا مِنْ أَنْفُسِكُمْ هَلْ لَكُمْ مِنْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ شُرَكَاءَ فِي مَا رَزَقْنَاكُمْ فَأَنْتُمْ فِيهِ سَوَاءٌ تَخَافُونَهُمْ كَخِيفَتِكُمْ أَنْفُسَكُمْ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْقِلُونَ).
بين سبحانه وتعالى أنه فضل بعض الناس على بعض في الرزق، فما الذي فضلهم الله بالرزق على غيرهم بمشركي غيرهم وهم المماليك فيما رزقوا من الأموال والأزواج حتى يستوواهم وعبيدهم في ذلك، فلا يرضون بأن يكونوا هم ومماليكهم فيما رزقوا سواء، بينما هم قد جعلوا مخلوقات الله شركاء له في ملكه وعبادته.
وقد أجمع المفسرون على أن المثل في هذه الآية هو نفس المثل في الآية الأخرى وهي قوله تعالى: (ضَرَبَ لَكُمْ مَثَلًا مِنْ أَنْفُسِكُمْ هَلْ لَكُمْ مِنْ مَا … )، ولذلك جعلت الكلام عنهما معًا، قال شيخ الإسلام ابن تيمية رحمه الله ـ
নিম্নোক্ত পরিচ্ছেদগুলোতে এ বিষয়ে বর্ণনা করা হলো:

‌‌প্রথম পরিচ্ছেদ: আল্লাহ এবং তাঁর পরিবর্তে যেগুলোর উপাসনা করা হয়, তাদের জন্য পেশকৃত উদাহরণসমূহ
ক- আল্লাহ তাআলা নিজের জন্য এবং তাঁর পরিবর্তে যেগুলোর ইবাদত করা হয়, সেগুলোর জন্য একটি উদাহরণ পেশ করেছেন। আর তা হলো মুশরিকরা তাদের ব্যক্তিগত বিষয়াবলীতে তাদের দাসদের অংশীদার করাকে পছন্দ করে না; তাহলে তারা কীভাবে মহান আল্লাহর জন্য তা গ্রহণ করে?
মহান আল্লাহ ইরশাদ করেন: (আর আল্লাহ জীবনোপকরণে তোমাদের কাউকে কারও ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস-দাসীদেরকে নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে?), মহান আল্লাহ আরও ইরশাদ করেন: (তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে একটি উদাহরণ পেশ করছেন: আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের মধ্যে কি কেউ তাতে অংশীদার আছে যে, তোমরা এ বিষয়ে সমান হয়ে যাবে এবং তোমরা তাদেরকে সেরূপ ভয় করবে যেরূপ নিজেদের লোকদের ভয় করো? এভাবেই আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি)।
সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে, তিনি রিযিকের ক্ষেত্রে এক মানুষকে অন্য মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে আল্লাহ রিযিকের মাধ্যমে অন্যদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তারা ধন-সম্পদ ও জীবনসঙ্গীনির মতো নিআমতসমূহে তাদের অধীনস্থদের অর্থাৎ দাসদের অংশীদার করে না যাতে তারা ও তাদের দাসেরা সমান হয়ে যায়। তারা নিজেরা ও তাদের দাসেরা প্রাপ্ত রিযিকের ক্ষেত্রে সমান হওয়াকে পছন্দ করে না, অথচ তারা আল্লাহরই সৃষ্টিকে তাঁর রাজত্ব ও ইবাদতে অংশীদার স্থির করেছে।
মুফাসসিরগণ ঐকমত্য পোষণ করেছেন যে, এই আয়াতের উদাহরণ এবং অন্য আয়াতের উদাহরণ একই, যা হলো মহান আল্লাহর বাণী: (তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে একটি উদাহরণ পেশ করছেন … ), এই কারণে আমি উভয়টি একসাথে আলোচনা করেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন—

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 1360)