‌‌إهداء
إلى رسول الله الذي أنار الله به حياتي …
إلى أهل بيته الأطهار وصحابته الكرام الذين ظلمهم المؤرخون وقصّر في حقهم أهل الأهواء …
إلى أبي الذي لم تمتلئ عيناي بالنظر إليه قبل رحيله …
إلى أمي جبل العطاء وعنوان التضحية وبرج الشموخ …
إلى كل من أسدى إليّ نصيحة أو وجّه لي نقداً بناءاً …
إلى كل مسلم يحب الحقيقة ولا يرضى باستغلال الدين ولا بالطائفية المقيتة …
إلى هؤلاء جميعاً أهدي كتابي هذا … راجياً من الله أن يلهمني الإخلاص ويجزيني عليه حسن الثواب.
উৎসর্গ
আল্লাহর রাসূলের প্রতি, যাঁর মাধ্যমে আল্লাহ আমার জীবনকে আলোকিত করেছেন …
তাঁর পবিত্র আহলে বাইত ও সম্মানিত সাহাবায়ে কেরামের প্রতি, ঐতিহাসিকগণ যাঁদের প্রতি অবিচার করেছেন এবং প্রবৃত্তি পূজারীরা যাঁদের হকের ব্যাপারে অবহেলা করেছে …
আমার পিতার প্রতি, যাঁর মহাপ্রয়াণের পূর্বে তাঁকে দুচোখ ভরে দেখে আমার তৃষ্ণা মেটেনি …
আমার মাতার প্রতি, যিনি অকৃপণ দানে অটল পাহাড়, আত্মত্যাগের মূর্ত প্রতীক এবং সুউচ্চ মিনার …
সেই প্রত্যেক ব্যক্তির প্রতি, যিনি আমাকে কোনো সদুপদেশ দিয়েছেন অথবা গঠনমূলক সমালোচনা করেছেন …
সেই প্রত্যেক মুসলমানের প্রতি, যিনি সত্যকে ভালোবাসেন এবং ধর্মের অপব্যবহার কিংবা জঘন্য সাম্প্রদায়িকতাকে গ্রহণ করেন না …
তাঁদের সকলের প্রতি আমি আমার এই গ্রন্থটি উৎসর্গ করছি … আল্লাহর নিকট প্রার্থনা করছি যেন তিনি আমাকে ইখলাস (একনিষ্ঠতা) দান করেন এবং এর বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান দান করেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 3)