7 - حَدَّثَنَا ابْنُ مَنِيعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ قَالَ: سَمِعْتُ أَبَا تَمِيمَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، يُحَدِّثُ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ لَيَأْخُذُنِي فَيُقْعِدُنِي عَلَى فَخِذِهِ، وَيُقْعِدُ الْحَسَنَ عَلَى فَخِذِهِ الْآخَرِ؛ ثُمَّ يَضُمُّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ وَيَقُولُ: «اللَّهُمَّ ارْحَمْهُمَا فَإِنِّي أَرْحَمْهُمَا»
৭ - ইবনে মানী‘ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আবদুল আ‘লা ইবন হাম্মাদ আন-নারসী আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: মু‘তামির আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি আমার পিতাকে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন: আমি আবু তামীমাহকে আবু উসমান আন-নাহদী হতে বর্ণনা করতে শুনেছি, তিনি উসামা ইবন যাইদ হতে বর্ণনা করেন, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আমাকে নিয়ে তাঁর এক উরুর ওপর বসাতেন এবং হাসানকে তাঁর অপর উরুর ওপর বসাতেন; অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আমাদের জড়িয়ে ধরতেন এবং বলতেন: «হে আল্লাহ, আপনি তাদের উভয়ের প্রতি দয়া করুন, কেননা আমি তাদের প্রতি দয়া করি»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 54)