121 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا، ثَنَا أَبُو حُذَيْفَةَ، ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي فَرْوَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «الْمَعَاصِي حِمَى اللَّهِ عز وجل فَمَنْ رَتَعَ حَوْلَ الْحِمَى أَوْشَكَ أَنْ يُوَاقِعَهُ»
১২১ - মুহাম্মদ ইবন যাকারিয়্যা আমাদের নিকট বর্ণনা করেছেন, আবু হুযায়ফা আমাদের নিকট বর্ণনা করেছেন, সুফিয়ান আস-সাওরী আবু ফারওয়াহ থেকে, তিনি আশ-শা‘বী থেকে, তিনি নুমান ইবন বাশীর থেকে এবং তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: «পাপসমূহ হলো মহান আল্লাহর সংরক্ষিত চারণভূমি। সুতরাং যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে বিচরণ করে, অচিরেই সে তাতে পতিত হবে»
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 159)