3 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْجُشَمِيُّ، وَغَيْرُهُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ‌‌ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ ذَلِكَ، فَمَا يَبْرَحُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ»
3 - আমাদের নিকট উবায়দুল্লাহ ইবন উমর আল-জুশামি এবং অন্যরা বর্ণনা করেছেন, তাঁরা বলেন: আমাদের নিকট হাম্মাদ ইবন যায়িদ হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: আসিম ইবন বাহদালা আমাদের নিকট বর্ণনা করেছেন মুসআব ইবন সাদ থেকে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল! মানুষের মধ্যে কার পরীক্ষা সবচেয়ে কঠিন? তিনি বললেন: «নবীদের, অতঃপর তাঁদের পরবর্তী শ্রেষ্ঠ ব্যক্তিদের, এরপর তাঁদের পরবর্তী শ্রেষ্ঠ ব্যক্তিদের। ব্যক্তিকে তার দ্বীনদারির স্তর অনুযায়ী পরীক্ষা করা হয়। সুতরাং যদি তার দ্বীনদারি দৃঢ় হয়, তবে তার পরীক্ষাও কঠিন হয়। আর যদি তার দ্বীনদারিতে শিথিলতা থাকে, তবে তাকে সেই পরিমাণ পরীক্ষা করা হয়। এভাবে বান্দার ওপর পরীক্ষা চলতেই থাকে, যতক্ষণ না তা তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে, সে জমিনে বিচরণ করে অথচ তার কোনো গুনাহ থাকে না।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 17)