قَالَ: وَقَالَ بَعْضُ الْحُكَمَاءِ: «إِنِّي لَأَعْتدُّ بكَلَامِي فِيمَا لَا بُدَّ لِي مِنْهُ مُصِيبَةً وَاقِعَةً، وَأَسْتَعِينُ بِاللَّهِ عَلَى السَّلَامَةِ مِنْهَا، وَإِنِّي أَعْتَدُّ بِصَمْتِي عَمَّا لَا يَعْنِينِي غُنْمًا، وَحَادِثُ نِعْمَةٍ أَلْتَمِسُ الشُّكْرَ عَلَيْهَا، إِذْ عَلِمْتُ أَنَّ مِنَ وَرَاءِ كُلِّ كَلِمَةٍ رَقِيبًا عَتِيدًا وَأَنْزَلْتُ مَا اضْطُرِرْتَ إِلَيْهِ مِنَ الْكَلَامِ مُصِيبَةً نَازِلَةً، وَأَنْزَلْتُ مَا كُفِيتُ مِنَ الْكَلَامِ غَنِيمَةً بَارِدَةً»
তিনি বলেন: কোনো কোনো প্রজ্ঞাবান ব্যক্তি বলেছেন: "নিশ্চয়ই আমি আমার সেই কথাকেও আপতিত বিপদ হিসেবে গণ্য করি যা বলা আমার জন্য অপরিহার্য, এবং আমি তার অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আর যে বিষয়ে কথা বলা আমার জন্য অনাবশ্যক, সে বিষয়ে আমার নীরবতাকে আমি যুদ্ধলব্ধ সম্পদ এবং এক নবজাত নেয়ামত হিসেবে গণ্য করি যার জন্য আমি শুকরিয়া আদায়ের তাওফিক অন্বেষণ করি। কেননা আমি জেনেছি যে, প্রতিটি কথার পেছনেই একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক রয়েছেন। ফলে যে কথা বলতে আমি বাধ্য হয়েছি তাকে আমি আপতিত বিপদ হিসেবে গণ্য করেছি, আর যে কথা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে আমি অনায়াসলব্ধ গনিমত হিসেবে গ্রহণ করেছি।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 301)