بَابُ ذَمِّ الْخَوَارِجِ وَسُوءِ مَذَاهِبِهِمْ ، وَإِبَاحَةِ قِتَالِهِمْ وَثَوَابِ مَنْ قَتَلَهُمْ أَوْ قَتَلُوهُ قَالَ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ: لَمْ يَخْتَلِفِ الْعُلَمَاءُ قَدِيمًا وَحَدِيثًا أَنَّ الْخَوَارِجَ قَوْمُ سُوءٍ عُصَاةٌ لِلَّهِ تَعَالَى وَلِرَسُولِهِ صلى الله عليه وسلم، وَإِنْ صَلَّوْا وَصَامُوا، وَاجْتَهَدُوا فِي الْعِبَادَةِ، فَلَيْسَ ذَلِكَ بِنَافِعٍ لَهُمْ، نَعَمْ ، وَيُظْهِرُونَ الْأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيِ عَنِ الْمُنْكَرِ، وَلَيْسَ ذَلِكَ بِنَافِعٍ لَهُمْ؛ لِأَنَّهُمْ قَوْمٌ يَتَأَوَّلُونَ الْقُرْآنَ عَلَى مَا يَهْوُونَ، وَيُمَوِّهُونَ عَلَى الْمُسْلِمِينَ، وَقَدْ حَذَّرَنَا اللَّهُ تَعَالَى مِنْهُمْ، وَحَذَّرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم، وَحَذَّرَنَاهُمُ الْخُلَفَاءُ الرَّاشِدُونَ بَعْدَهُ، وَحَذَّرَنَاهُمُ الصَّحَابَةُ رضي الله عنهم وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ، وَالْخَوَارِجُ هُمُ الشُّرَاةُ الْأَنْجَاسُ الْأَرْجَاسُ، وَمَنْ كَانَ عَلَى مَذْهَبِهِمْ مِنْ
খারিজিদের নিন্দা, তাদের মন্দ মতবাদ, তাদের সাথে যুদ্ধ করার বৈধতা এবং যে তাদের হত্যা করবে বা তাদের হাতে নিহত হবে তার সওয়াব সংক্রান্ত অধ্যায়। মুহাম্মদ ইবনুল হুসাইন বলেন: প্রাচীন ও আধুনিক কোনো আলেমই এ বিষয়ে দ্বিমত করেননি যে, খারিজিরা একটি মন্দ জাতি, তারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য; যদিও তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং ইবাদতে কঠোর পরিশ্রম করে, তবুও তা তাদের কোনো উপকারে আসবে না। হ্যাঁ, তারা সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ প্রকাশ করে, কিন্তু তা তাদের কোনো উপকারে আসবে না; কারণ তারা এমন এক জাতি যারা আল-কুরআনকে নিজেদের প্রবৃত্তির খেয়ালখুশি অনুযায়ী ব্যাখ্যা করে এবং মুসলিমদের বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা আমাদের তাদের ব্যাপারে সতর্ক করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, তাঁর পরবর্তী খুলাফায়ে রাশিদুন আমাদের সতর্ক করেছেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ও যারা নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণ করেছেন তারাও আমাদের তাদের ব্যাপারে সতর্ক করেছেন। খারিজিরা হলো অপবিত্র ও কলুষিত ‘শুরাহ’ (তথাকথিত জীবন বিক্রয়কারী দল), আর যারা তাদের মতবাদের ওপর রয়েছে তাদের মধ্য থেকে...
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 325)