وَكَذَلِكَ جَمِيعُ فَرَائِضِ اللَّهِ، الَّتِي فَرَضَهَا اللَّهُ فِي كِتَابِهِ، لَا يُعْلَمُ الْحُكْمُ فِيهَا إِلَّا بِسُنَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذَا قَوْلُ عُلَمَاءِ الْمُسْلِمِينَ، مَنْ قَالَ غَيْرَ هَذَا خَرَجَ عَنْ مِلَّةِ الْإِسْلَامِ، وَدَخَلَ فِي مِلَّةِ الْمُلْحِدِينَ، نَعُوذُ بِاللَّهِ مِنَ الضَّلَالَةِ بَعْدَ الْهُدَى وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَنْ صَحَابَتِهِ رضي الله عنهم مِثْلُ مَا بَيَّنْتُ لَكَ فَاعْلَمْ ذَلِكَ
তেমনিভাবে আল্লাহর সেই সমস্ত ফরয বিধান, যা তিনি তাঁর কিতাবে অবধারিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত সেগুলোর বিধান সম্পর্কে অবগত হওয়া সম্ভব নয়। এটিই মুসলিম আলেমগণের বক্তব্য। যে ব্যক্তি এর অন্যথা বলবে, সে ইসলামের মিল্লাত (আদর্শ) হতে বহির্গত হবে এবং নাস্তিকদের দলভুক্ত হবে। হেদায়াত লাভের পর আমরা আল্লাহর নিকট পথভ্রষ্টতা হতে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার নিকট যা স্পষ্ট করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীগণ হতেও অনুরূপ বর্ণিত হয়েছে; সুতরাং আপনি তা জেনে রাখুন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 412)