5-‌‌ التربية الإسلامية تركز على تقوية جانب المراقبة لله:
ذلك لأنه مهما بلغت من قوة القوانين، فلن تكفل المجتمع الصالح، فالفرق بين مراقبة الله والخضوع للقانون، فرق بين الالتزام الداخلي والإلزام الخارجي، والإنسان الذي يراقب ربه فإنه يراقب الله سبحانه في السر
৫-‌‌ ইসলামী শিক্ষা আল্লাহর সচেতনতা (مراقبة) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে:
এর কারণ হলো, আইনের শক্তি যতোই বৃদ্ধি পাক না কেন, তা একটি সৎ সমাজ নিশ্চিত করতে সক্ষম হবে না। বস্তুত আল্লাহর সচেতনতা (مراقبة) এবং আইনের বশ্যতার মধ্যে পার্থক্য হলো অভ্যন্তরীণ দায়বদ্ধতা এবং বাহ্যিক বাধ্যবাধকতার মধ্যবর্তী পার্থক্য। আর যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি সচেতন (مراقبة), সে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে নিভৃতেও (السر) প্রত্যক্ষ করে থাকে।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 42)