ب-‌‌ الزراعة:
فقد وجهنا سبحانه إلى إحياء الأرض وزراعتها واستثمارها، يقول تعالى: {فَلْيَنْظُرِ الإِنسَانُ إِلَى طَعَامِهِ، أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبّاً، ثُمَّ شَقَقْنَا الأَرْضَ شَقّاً، فَأَنْبَتْنَا فِيهَا حَبّاً، وَعِنَباً وَقَضْباً، وَزَيْتُوناً وَنَخْلاً، وَحَدَائِقَ غُلْباً، وَفَاكِهَةً وَأَبّاً، مَتَاعاً لَكُمْ وَلأَنْعَامِكُمْ} [عبس: 24-32] .
খ-‌‌ কৃষি:
মহান আল্লাহ আমাদের ভূমিকে পুনর্জীবিত করার, চাষাবাদ করার এবং একে ফলপ্রসূ করার নির্দেশ দিয়েছেন; আল্লাহ তাআলা ইরশাদ করেন: {মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে; আমিই প্রচুর পানি বর্ষণ করেছি, অতঃপর ভূমিকে প্রকৃষ্টভাবে বিদীর্ণ করেছি, তারপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙুর, শাকসবজি, জয়তুন, খেজুর, ঘন নিবিড় উদ্যান এবং ফলমূল ও ঘাস; যা তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবনোপকরণের জন্য।} [আবাসা: ২৪-৩২] ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 187)